জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো.রাইসুল ইসলামকে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
উক্ত অফিস আদেশে উল্লেখ আছে,বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় ছাত্র উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া, দায়িত্ব ও করণীয় সংক্রান্ত অনুমোদিত নীতিমালা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ মোতাবেক উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামকে -কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো ।