চাকরি দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল, কর্মস্থল কক্সবাজার

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত অফিসে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

পদ: মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: এসপিএসএস, এসএটিএ বা আর–এর কাজ জানতে হবে। কোনো প্রজেক্টের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন পরিকল্পনা, উন্নয়ন ও যোগাযোগে দক্ষ হতে হবে। কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ ডেটা কালেকশন মেথড ও টুলসের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কক্সবাজারে ইমারজেন্সি রেসপন্স প্রোগ্রামে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক বেতন ১,০৮,৫৮৯ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: চিকিৎসাসুবিধা, উৎসব বোনাস,  ছুটি ও ইনস্যুরেন্স সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: উখিয়া অফিস, কক্সবাজার।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও Apply Now বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল ২০২৪।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।