ধুম পড়েছে কেনাকাটার
সামনে খুশির ঈদ,
আগে থেকেই খোকন সোনা
ধরছে বড্ড জিদ।
নতুন জামা কিনবে খোকা
সাথে নতুন টুপি,
এই কথা তার দিদার কাছে
বলেছে সে চুপি।
নতুন জামা নতুন টুপি
পাবে রিমোট গাড়ি
দিদা বলল বাবার সাথে
করবে না আর আড়ি।
খোকন সোনা খুশি হয়ে
গলা ধরে দিদার,
তুমি থাকতে আমার আবার
চিন্তা কীসের আর!