এক পরিবারে ব্র্যাডম্যান স্টিভ ওয়াহ টনি গ্রেইগ

বিখ্যাত ব্যাক্তিদের নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখেন অনেক বাবা-মা। যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে। ব্রাজিলের জিকো কখনও বিশ্বকাপ জিতেননি। কিন্তু তার খেলা ভক্তদের মন জয় করেছিল। আর তাই অনেকেই তাদের সন্তানদের নাম রাখতে শুরু করেন তার নামে। যা উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছিল।

ঠিক তেমনই এক পরিবারের সন্ধান পাওয়া গেছে শ্রীলঙ্কায়। তবে সেটা ফুটবল নয় ক্রিকেটে। ক্যারিবিয়ান, অস্ট্রেলিয়ানসহ সব কিংবদন্তী ক্রিকেটারদের নাম হুবহু রাখতে দেখা গেছে।

শ্রীলঙ্কান ক্রিকেটের প্রশাসক নিবরজ রমজানের শেয়ার করা একটি পোস্টে টনি গ্রেইগ নামে শ্রীলঙ্কার হাটন শহরের ক্রিকেট দলের এক ফাস্ট বোলারের নাম উল্লেখ করা হয়েছে। আশ্চর্যজনকভাবে তার ভাইরা হলেন ল্যারি গোমস, ডন ব্র্যাডম্যান এবং স্টিভ ওয়াহ।

টনি ক্রিকেট ধারাভাষ্য জগতের সবচেয়ে বিখ্যাত কণ্ঠস্বর। ডন ব্র্যাডম্যানকে এখনও সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তার বর্ণাঢ্য কেরিয়ারে একাধিক রেকর্ড রচনা করেছিলেন। স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়াকে বিশ্বজয়ী করে তোলেন এবং তার দল বিদেশের মাঠে বেশি ম্যাচে জয়লাভ করে।

কিংবদন্তি এই অলরাউন্ডার তার উত্থানকালে অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিজের ক্লাস দেখিয়েছেন ল্যারি গোমেজ।