তামিম ইকবাল খেলেছেন ৬৯ রানের ইনিংস। তাতে জয়ের পথে হাটছিল প্রাইম ব্যাংক। কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৭৩ রানে হেরে গেছে তারা।
আগে ব্যাট করে শেখ জামাল ২৯২ রান করেছিল। দলের পক্ষে সর্বোচ্চ ১১৫ রান করেন সাইফ হাসান। ১২০ বলে তার ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ৩ ছক্কায়।
২৯৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিল প্রাইম ব্যাংক। মিডল অর্ডাররাও ভালো শুরু পেয়েছিলেন। তবে সেট হয়েই তারা ফিরে গেছেন। তাতে ৭৩ রানের হার নিশ্চিত হয় তামিমের দলের।
শেখ জামালের হয়ে টিপু সুলতান সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে দুই উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাইফ।