আসছে জুনায়েদ-আইশা জুটির ‘মায়াবীনি’

ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দেবার জন্য নিয়ন (জুনায়েদ) বরিশাল রওয়ানা দেয়। তার ভালোবাসার মানুষ অপ্সরার (আইশা খান) সঙ্গে পরিচয়ের এক বছর পূর্তিতে তাকে চমকে দেবার জন্যই তিনি বরিশাল যারবার সিদ্ধান্ত নেন। কিন্তু যাত্রা পথে তার সঙ্গে ঘটে অদ্ভত এক চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটে। যার সব কিছুতে কৌতুল থাকে জানার জন্য। সে নানা রকম ভাব নিয়নের কাছ থেকে বরিশাল যাবার কারণ বের করতে তাকে। এতে নিয়নের বিরক্তিবোদেও তার কিছু যায় আসে না। এমনই মজার ছলেই এগিয়ে যায় নাটবের গল্প।

‘মায়াবিনী’ শিরোনামে নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি আইশা খান। এটি পরিচালনা করেছেন হাফিজ খান। 

জুনায়েদ বলেন, সুন্দর ও গোছানো একটি গল্পের নাটক এটি। কোনো ভাড়ামি নেই। এমন গল্পে কাজ করতে বরাবরই ভালো লাগে।

আইশা খান বলেন,  ঈদের নাটক মানেই একটু অন্যরকম। এ নাটকের গল্পের সঙ্গে দর্শক লোকেশনেও  নতুনত্ব দেখতে পাবে। পুরো নাটকের একটি সুন্দর প্রেমের জার্নি নির্মাতা তুলে ধরেছেন।

নির্মাতা বলেন, দারুণ রোমান্টিক প্রেমের গল্প। দর্শক সুন্দর প্রেমের একটি কাজ দেখতে পাবেন। আশা করি সবার ভালো লাগবে।

ঈদুল ফিতরে নাটকটি উন্মুক্ত হবে রঙ্গন এন্টারটেইনমেন্ট  ইউটিউব চ্যানেলে।