সোনারগাঁও প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ফুড প্যারাডাইজ চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও তত্বাবধানে ছিলেন সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি পনির ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম মৃধা, কাজী সালাউদ্দিন, শহিদুল ইসলাম খোকন, কবি খালেকুজ্জামান, আক্তার হোসেন, মোশারফ হোসেন,জাহাঙ্গীর হোসেন,দেলোয়ার হোসেন,শহিদুল ইসলাম সৈকত সহ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য।

প্রধান অতিথি মাসুদুর রহমান বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে জাতি ও সমাজকে সঠিক তথ্য দিয়ে দেশ গড়ার অংশীদার হতে হবে। তাহলেই এ মহান পেশার মান অক্ষুণ্ণ থাকবে।