সাংবাদিকের বাড়িসহ কয়েকটি ঘর ভাঙচুর আহত ২

কুমিল্লার হোমনার দুলালপুরে এক সাংবাদিকের বাড়িঘরসহ আরও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও দুজনকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা জামাল উদ্দিনের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও তার ছোট ভাই জালাল উদ্দিনের নেতৃত্বে দুলালপুর গ্রামে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা, রামদা, দেশীয় অস্ত্রসহ প্রকাশ্যে মহড়া দিয়ে হামলা করে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর করে। এ সময় আলমগীর নামের একজন ভাঙচুরে বাধা দিতে এলে তাকে কুপিয়ে আহত করে। তখন কয়েকজন মহিলা তাকে বাঁচাতে গেলে তাদেরও এলোপাতাড়ি বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয়। পরে যাওয়ার সময় কুমিল্লার একটি আঞ্চলিক পত্রিকার হোমনা প্রতিনিধি রাসেল আহমেদের বাড়িঘর ভাঙচুর করে তারা।

এ বিষয়ে জালাল উদ্দিন বলেন, দুলালপুর এলাকায় গ-গোলের সংবাদ শুনে সেখানে গিয়ে সবাইকে থামিয়ে দিই। সাংবাদিকের বাড়িতে হামলা হয়নি।