রূপগঞ্জে ১০ হাজার পরিবার পেল মেয়রের ঈদ উপহার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকের অর্থায়নে ১০ হাজার পরিবারকে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনিসহ ঈদ উপহার প্রদান করা হয়েছে। ১ এপ্রিল থেকে গতকাল রবিবার দুপুর পর্যন্ত সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

এ সময় মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, প্রতি বছর ঈদের আগে আমরা পারিবারিকভাবে সুস্থ ও অসহায় মানুষগুলোর সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নিতে আমরা এ ঈদ উপহার দিয়ে থাকি। এবারও আমরা এ পর্যন্ত ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। ঈদের আগে আরও ঈদ উপহার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।