ঈদ উৎসবে ক্লাব ইলেভেনের ৭ নাটক

ঈদ উৎসবকে ঘিরে বিভিন্ন টেলিভিশনে থাকে নানা রকম আয়োজন। এর বাইরে এখন অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও আয়োজন করে থাকে ঈদ ফেস্টিভ্যালের। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে সাতটি নাটক নিয়ে ‘ঈদ ফেস্ট’ উদযাপন করতে যাচ্ছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট।   

আজ সোমবার থেকে শুরু করে ঈদের সপ্তাহ পর্যন্ত সাতটি নাটক উন্মুক্ত করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। যেখানে ভিন্ন ভিন্ন গল্পে দর্শক খুঁজে পাবে নতুনত্ব এবং চমক। এগুলোতে দেখা যাবে নতুন থেকে শুরু করে সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পীদের। 

ভিন্নধর্মী গল্পে আজ সন্ধ্যা ৭টায় উন্মুক্ত হতে যাচ্ছে নাটক ‘কুড বি আস!’। শেখ নাজমুল হুদা ঈমন পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন পারসা ইভানা, সাব্বির অর্নব, শাশ্বত দত্ত ও শাগুফতা আহমেদ জারবিনী। 

ঈদের দিন সন্ধ্যায় আসছে জিয়াউল হক পলাশ পরিচালিত নাটক ‘সন্ধা ৭টা’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, ইরফান সাজ্জাদ, চাষি আলম, বাচ্চু, পাভেল, আরফান মৃধা শিবলু, আব্দুল্লাহ রানা, শামিমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, আজাদ প্রমুখ।  

ঈদের দ্বিতীয় দিন আসবে ‘স্মৃতিস্মারক’। আশিকুর রহমান পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শিবলী নোমান, রিয়া ঘোষ, ফখরুল বাশার, মিলি বাশার, আয়মন শিমলা, নাজমুস সাকিব, মুনতাসির শাহরিয়ার সহ আরও অনেকে।

ঈদের তৃতীয় দিন উন্মুক্ত হবে কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘শেষমেষ’। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মুনিরা মিঠু, পারসা ইভানা, অনিক, জিল্লুর রহমান, শিমুল, চাষি আলম, সাদিয়া তানজিন, পাভেল, সুমন পাটোয়ারি, ইশরাত জাহিন প্রমুখ।

ঈদের চতুর্থ দিন দেখা যাবে মাইদুল রাকিব পরিচালিত ‘আজাইরা কোটা’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান, মারজুক রাসেল, চাষি আলম, সিয়াম নাসির, আলাউদ্দিন লাল, পারভেজ সুমন, সুপ্রিয়সহ অনেকে।

ঈদের পঞ্চম দিন প্রচার হবে ওসমান মিরাজ পরিচালিত নাটক ‘প্রিয় শত্রু’। এতে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, সিনথিয়া ইয়াসমিন, মুনিরা মিঠু, শহিদুল আলম সাচ্চু, শেরতাজ জেবিন, বাশার বাপ্পি প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন আসবে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘ভেঁজা চোখের গল্প’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মাহিমা, জোনায়েদ বোগদাদি, নমিরা আহমেদ, গোলাম কিবরিয়া তানভির, মোমেনা বেগম, শামিম আহমেদ, মারিয়া খান প্রমুখ।

নাটকগুলো নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার আকবর হায়দার মুন্না বলেন, ‘আমাদের চেষ্টা থাকে ভালো গল্প নিয়ে কাজ করার। এবারও দর্শকরা বেশ সুন্দর সুন্দর গল্পে দারুণ কিছু কাজ পাবে। এই ঈদে সাতটি নাটক প্রচার হচ্ছে। প্রতিটি নাটকই সন্ধ্যা ৭টায় ইউটিউবে উন্মুক্ত করা হবে। 

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত সাত্ট নাটকই উন্মুক্ত হবে সন্ধ্যা ৭টায়, ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।