ঈদে টানা ৫ দিন আখাউড়া দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল-ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামী বুধবার থেকে টানা ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আজ সোমবার আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল-ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী বুধবার থেকে ১৪ এপ্রিল (রবিবার) পর্যন্ত স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।