ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে গেল বোনও

চট্টগ্রা‌মের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের দুই নম্বর ওয়া‌র্ডের মধুখালী চরপাড়া এলাকায় পা‌নি‌তে ডু‌বে আপন ভাই-বোনের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

আজ সোমবার (৮ এ‌প্রিল) বিকাল ৪টার দি‌কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বোন  ইয়াসমিন (৭) ও ভাই ইব্রা‌হিম (৪)। তারা মধুখালী চরপাড়া এলাকায় গোলাম মোস্তফা ও জন্নাত বেগম দম্প‌তির সন্তান। ছনুয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের স‌চিব মো. আনসার উল্লাহ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শীরা জানান, বা‌ড়ির পা‌শে খেলার সময় পুকু‌রে প‌ড়ে যায় ইব্রা‌হিম। ভাইকে বাঁচাতে বোন ইয়াস‌মিন পা‌নি‌তে নাম‌লে সেও আর উঠ‌তে পা‌রে‌নি। প‌রিবা‌রের সদস‌্যরা খোঁজ কর‌তে গি‌য়ে দুজন‌কে পুকু‌রের পা‌নি‌তে দেখ‌তে পায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারক করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।