ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে কর্মব্যস্ত ঢাকা শহর ছেড়ে পরিবার-পরিজন নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে রাজধানীবাসী। সড়ক, রেল, আকাশ ও জলপথে নিজ নিজ গন্তব্যে ছুটছেন তারা। গত দুই দিনে রাজধানী ছেড়েছেন ২০ লাখের বেশি মুঠোফোন সিমধারী। মুঠোফোন অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।
সিমধারী বলতে একেকজন মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাদের সঙ্গে প্রবীণ নারী–পুরুষ ও শিশুরা থাকতে পারে, যারা মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।
মুঠোফোন অপারেটরদের সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর সামনে রেখে গত দুদিনে রাজধানী ছেড়েছেন ২০ লাখের বেশি মোবাইলফোন সিমধারী। অপরদিকে ৬ ও ৭ এপ্রিল ঢাকায় প্রবেশ করেছেন সাড়ে ৯ লাখের বেশি সিমধারী ব্যক্তি। তাদের সঙ্গে মোবাইলফোন ব্যবহার করেন না এমন প্রবীণ নারী–পুরুষ ও শিশুরা থাকতে পারে। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন এবং প্রবেশ করেছেন সেই হিসাব পাওয়া কঠিন।