হামদর্দের নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ সমাপনী

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের মেডিকেল ও বিক্রয় প্রতিনিধিদের প্রাথমিক প্রশিক্ষণ সমাপনী ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। অনুপ্রেরণামূলক বক্তব্য দেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন এবং এইচ আর ডি (অতিরিক্ত দায়িত্ব) মো.আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিক্রয় মোখলেছুর রহমান মারুফ। বিজ্ঞপ্তি