লিডার: আমিই বাংলাদেশ চলচ্চিত্র জাহিদ আকবর লিখেছিলেন সুরমা সুরমা। সেই গান ওই ঈদে বেশ আলোচিত হয়েছিল। শাকিব খান ব্যক্তিগতভাবেও গানটি পছন্দ করেছিলেন। গানে কণ্ঠ দিয়েছিলেন কোনাল ও ইমরান। সামাজিক মাধ্যমেও রীতিমতো ঝড় তুলেছিল গানটি। লাখ লাখ টিকটক ভিডিও হয়েছিল। নাভেদ পারভেজের সংগীত আয়োজন করা গানটি এখনো শাকিব ভক্তরা গেয়ে ওঠেন।
সেই গানের রেশ ধরেই প্রিয়তমা সিনেমায় জাহিদ আকবর লিখলেন গভীরে।এই গানে কণ্ঠ দিলেন রেহান রসুল। প্রিয়তমার ঈশ্বর ও প্রিয়তমা গানের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে চললো গভীরে গানটি। তবে চলচ্চিত্র সমালোচকরা বলছিলেন গানটি আরো আগে মুক্তি দিলে আরো ভালো কিছু হতে পারতো। তবে শ্রুতিমধুর হিসেবেই আখ্যা দিয়েছেন শাকিব খানের ভক্ত ও সাধারণ চলচ্চিত্র দর্শকেরা।
এবার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত রাজকুমার। ইতোমধ্যে ছবিটিরে তিনটি গান মুক্তি পেয়েছে সামাজিক মাধ্যমে। এই ছবিতেও জাহিদ আকবরের লেখায় রেহান রসুল গাইছেন ভক্তরা অপেক্ষা করছেন জাহিদ আকবরের নতুন নিশানা।
গীতিকার জাহিদ আকবর বলছেন এই গান শ্রোতারা শুনে আরাম পাবেন। বললেন, ঈদের 'রাজকুমার' সিনেমায় 'নিশানা' নামে একটি গভীর প্রেমের গান লিখেছি। যা ভালোবাসাময় ভরসায় বোনা একটা গান। যে গানটা শুনে শ্রোতারা একটু হলেও আরাম পাবেন; এমন আশা করছি। কিছুটা ক্লান্তি মুছে যাবে। এই গানটার কথায় মাঝেও দু'এক লাইন কবিতার শব্দ মিশিয়ে লেখার চেষ্টা করেছি।