শাকিব খানের দরদ সিনেমার গল্প নকলের অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন যিনি তিন ই চিত্রনায়ক আদর আজাদ। ঈদে তার লিপস্টিক সিনেমা মুক্তি পেয়েছে। এই লিপস্টিক সিনেমার গল্প থেকেই নাকি দরদ সিনেমার গল্প নকল করা হয়েছে। তবে নির্মাতা অনন্য মামুন বলছেন, যদি কেউ নকল প্রমাণ করতে পারেন তাহলে তিনি এক কোটি টাকা পুরস্কার দেবেন।
এই মুহূর্তে অনন্য মামুন রয়েছেন আরব আমিরাতে। সেখান থেকে এক ভিডিও বার্তায় বলেন, আমার দরদ সিনেমা যদি কোনো অংশ নকল প্রমাণ করতে পারেন তাহলে এক কোটি টাকা পুরস্কার দেব। আমার গল্প কোনো আব্দুল্লাহ জহির বাবু লিখে নাই।
এদিকে, সিনেমা নিয়ে রাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন চিত্রনায়ক আদর আজাদ। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় আদর আজাদ ও পূজার লিপস্টিক আলোচনার কেন্দ্রে থাকলেও ছবিটি যেন হল না পায় সে ব্যবস্থা করেছে একটি চক্র- এমনই দাবি নায়কের। নিজের সব টাকা দিয়ে ছবি বানিয়েছেন, মায়ের টাকাও বিনিয়োগ করেছেন- অথ সেই ছবি রাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা আদর আজাদ।
এর কারণ হিসেবে আদর বলছেন অনন্য মামুনের কথা। যিনি শাকিব খানের প্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছেন। সেই ছবির গল্প লিপস্টিক সিনেমার অনুকরণে করা। তো আগেই যদি লিপস্টিক রিলিজ হয়ে যায় তাহলে দরদ সিনেমার ওপর প্রভাব পড়বে।
আদর বলেন, যে জায়গায় আমি তিনদিন আগ পর্যন্ত জানি আমার এতোগুলো হল, কী পরিমাণ হল পাচ্ছি। সেটা ঘটেনি, বিভিন্নভাবে হয়ে ওঠেনি। আমার জোরে ছবিটা আমি বানিয়েছি। এখনো টুইস্ট পার্ট হচ্ছে আমার গল্পের সঙ্গে আরেকটা সিনেমার গল্পের মিল আছে। আমরা যখন গল্পের শুটিং শুরু করেছি, তখনো কিন্তু সেই গল্পের শুটিং শুরু হয়নি। এবং আপনারা জানেন সেন্সর বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের আতকানোর চেষ্টা করা হয়েছে। যে যে জায়গায় কারেকশন দিয়েছে, আমরা করে দিয়েছি কিন্তু...