‘জানার আছে অনেক কিছু’ কুইজ অনুষ্ঠানের ফাইনাল পর্ব

দুরন্ত টিভিতে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামিক কুইজ অনুষ্ঠান ‘জানার আছে অনেক কিছু’র ফাইনাল পর্ব। সব উত্তেজনার অবসান ঘটিয়ে বিজয়ের মুকুট নিজেদের করে নিয়েছে ‘ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজ’।

সারা দেশ থেকে বাছাইকৃত ৩২টি স্কুলের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে নানান ধাপ অতিক্রম করে ফাইনালে জায়গা করে নেয় ‘ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজ’ ও ‘হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়’। অবশেষে তুমুল উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়া ফাইনালে ‘ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজ’ বিজয়ী হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলকে দুরন্ত টিভির পক্ষ থেকে নানান আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে ওয়াজিউর রহমান প্রথম এবং পরিচালনা করেছেন মেহেদি হাসান স্বাধীন।