ভুল ট্রেনে উঠে নামতে গিয়ে মৃত্যু

যশোরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে যশোর শহরের রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত জাবেদ আলী (৫৫) কুষ্টিয়ার দহকুলা গ্রামের মুন্দির মন্ডলের ছেলে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনীতোষ বিশ্বাস জানান, দুপুরে নিহত জাবেদ আলী ভুল করে বেনাপোলগামী কমিউনিটি ট্রেনে উঠে পড়েন। ভুল বুঝতে পেরে দ্রুত চলন্ত ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে ওই ট্রেনেই কাটা পড়েন তিনি। রেল পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।