ঈদ আসবে আর ভক্তদের শাহরুখ দেখা দেবেন না তা কি হয়? ভক্তরাও জানেন এই দিনে তাদের প্রিয়, তাদের হৃদয় জয় করা, অলিন্দে ধারণ করা প্রিয় কিং খান দেখা দেবেন। তাই তো শত, শহস্র অপেক্ষার এই দিনে হাজির হন ভক্তরা মান্নাতের সামনে, শুধুই এক নজর দেখার জন্য।
বলিউডের বাদশাহ শাহরুখও ভক্তদের নিরাশ করেন না। ঈদের দিন ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে হাজির হন সম্মুখে, হাত নাড়েন, চুমু ছুঁড়ে দেন। ভক্তদের তৃষ্ণা মেটান। বৃহস্পতিবার ঈদের বিকেলে বরাবরের মতো হাজির হলেন শাহরুখ। মান্নাতের বারান্দায় পেতে রাখা ছাদে হাজির হলেন শ্বেত শুভ্র পাঞ্জাবি গায়ে। ততক্ষণে মান্নাতের সামনে লাখো মানুষ সমবেত হয়েছেন। পুরো রাস্তায় তিল ধারণের জায়গা নেই। যেন এক মহান নেতার অপেক্ষায় সমাবেশস্থলে হাজির হয়েছেন লাখো জনতা।
শাহরুখ এলেন হাত নাড়িয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। হয়তো রাস্তার দূরের ভক্তদের দেখতে অসুবিধা হচ্ছে তাই উঠে পড়লেন সেই পেতে রাখা ছাদের রেলিংয়ে, ছুঁড়ে দিলেন চুমু। ভক্তদের ঈদ পূর্ণতা পেল যেন প্রিয় নায়কের ছুঁড়ে দেওয়া ভালোবাসায়।
এমনই একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ তার ফেসবুক পেইজে। সেখানে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বিশেষ দিনটি আরো বিশেষ করে দেওয়ার জন্য।
সেই ভিডিও