চিত্রনায়িকা পলি এখন প্রায় সময়ই ক্যামেরার সামনে আসেন। না কোনো সিনেমার শুটিংয়ে নয়, গণমাধ্যমকর্মীদের ক্যামেরাতে দেখা যায় পলিকে। সেসময়ই চলচ্চিত্রের সামনে ও পেছনের নানা কথা বলেন এক সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পলি।
সম্প্রতি শাকিব খানের সিনেমা ঈদে রিলিজ হয়েছে রাজকুমার। রাজকুমার সিনেমা দেখা হয়েছে কিনা জানতে চাইলে পলি বলেন আমি রাজকুমার দেখেছি অনেকটাই লুকিয়ে বলতে পারেন বোরকা পরে। শাকিবের এই সিনেমা দেখে আমি হলে বসেই কেঁদেছি।
পলি আরও বলেন, আমি শাকিব খানকে শাকিব খানকে আমি হৃদয়ে লালন করি কারণ শাকিবের প্রতি আমার আবেগ আর ভালোবাসা কাজ করে, আমি শাকিবের মায়ের রাতের রান্না খেয়েছি। শাকিব খানের সাতে আমার অনেক স্মতি রয়েছে।
সিনেমায় এখন নেই তিনি। নেই আলোচনায়ও। তাই গণমাধ্যমের সামনে আসতেও বেশ অনীহা অভিনেত্রীর। এই অনীহা সত্তেও কথা বললেন।