গোপালগঞ্জের ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখা গ্রামীণ ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গোপালগঞ্জে দুর্নীতি দমনের জেলা কার্যালয় উদ্বোধনের পর এটিই প্রথম মামলা।
২ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে আত্মসাৎ করার দায়ে গতকাল এই মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন অসীম বৈদ্য, সজল কুমার মজুমদার ও শেখ নাজমুল ইসলাম।
আসামিরা সবাই ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার অফিসার।
তিন অফিসারের বিরুদ্ধ মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়।