গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৫৬, মৃত বেড়ে ৩৩৮৯৯

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও ৮৯ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩৩ হাজার ৮৯৯ জন।

বুধবার (১৭ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাদের ভাষ্য, ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত আহত হয়েছে ৭৬ হাজার ৬৬৪ জন ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর গাজা যুদ্ধ শুরু হয়। এর ফলে ইসরায়েলে এক হাজার ১৭০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।