ইভানার জীবনের সবচেয়ে সুন্দর কাজ শেষমেষ

এবারের ঈদে টেলিভিশন নাটকের বেশ কয়েকটি কাজ আলোচনায় এসেছে। এরমধ্যে কাজল আরেফিন অমির শেষমেষ নাটক দেখে দর্শকেরা কাঁদছেন। সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া প্রকাশ করছেন দর্শকেরা। 

এদিকে এই নাটকের অভিনেত্রী পারসা ইভানা আবেগতাড়িত হয়েছেন এতে কাজ করে। নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি শেষমেষ নাটকটিকে জীবনের সেরা কাজ হিসেবে অভিহিত করেছেন। 

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পারসা ইভানা বলছেন, রিয়েল লাইফ এ অভিনয় করা আর পর্দায় অভিনয় করার মধ্যে অনেক পার্থক্য আছে , এটা আমি আগে বুঝতে পারি নি। “শেষমেশ” কাজটি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটি কাজ। ধন্যবাদ অমি ভাই , এত সুন্দর একটি চরিত্রে আমাকে কাস্ট করার জন্য ।কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আবেগতাড়িত হয়েছেন এ কথা নিজেই জানিয়ে অভিনেত্রী বলেন, দর্শকদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি আবেগপ্লুত। আমাদের জন্য দোয়া করবেন।

শেষমেষ ধারাবাহিকে পারসা ইভানার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জিয়াউল হক পলাশ। 

ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। এই ভালোবাসা দিবসে বেশ কয়েকটি কাজ তার মুক্তি পেয়েছে।  ‘লাভবাজ’ নাটকের মাধ্যমে বেশ আলোচনায় ছিলেন। এই নাটকে তার ফারিয়া চরিত্রটি পূর্বেই গুডবাজ দিয়ে আলোচিত ছিল। এছাড়াও মুক্তি পায় অভিনেত্রীর শর্ট ফিল্ম ‘দুঃখিত’ ও নাটক ‘লাভবাজ’।

তবে ঈদে ইভানার শেষমেষ ও সন্ধ্যা ৭ টা এই দুটো মুক্তি পায়। অপরটি পরিচালনা করেছেন সহশিল্পী জিয়াউল হক পলাশ।