শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা

ফরিদপুরের মধুখালীতে শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যার ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার বিকালে ফরিদপুর র‌্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওই দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার শহরের গোয়ালচামট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার মধুখালী উপজেলার দীঘলিয়া এলাকার মো. শরিফুল শেখ (২০) ও মোসা. তথি বেগম (৬২)।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দুলাভাই নিজামউদ্দিন হত্যা মামলার যথাক্রমে ৫ নং ও ৬ নং পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের কমান্ডার।

উল্লেখ্য, গত ২১ মার্চ শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাই নিজামউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনার একদিন পর মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।