চুয়েটের নতুন জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আইদিত ইবনে মঞ্জু। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন।

আইদিত ইবনে মঞ্জু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় এবং হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। চুয়েটে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন গণমাধ্যমের সাথে জড়িত ছিলেন।
 
আইদিত ইবনে মঞ্জু লালখান বাজার হাই লেভেল রোড এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. মনজু মিয়া ও জান্নাত আরা মঞ্জুর একমাত্র ছেলে। এদিকে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান চুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান, ক্যামেরাম্যান মো. সালামত উল্লাহসহ অন্যান্যরা।