ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় ৯ বোতল মদসহ আইনুল হক (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার গভীর রাতে সদর ইউনিয়নে চন্দ্রকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সদর ইউনিয়নের চন্দ্রকোনা মায়ানগর গ্রামের মো. আশ্রব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের অভিযান চালিয়ে আইনুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ভারতীয় ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার মূল্য ২৭ হাজার টাকা।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, বুধবার দিবাগত রাতে সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ভারতীয় ৯ বোতল মদসহ আইনুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।