বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. মো. মজিবুর রহমান। গত ১৬ এপ্রিল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তিনি কমিশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA) National Liaison Officer (NLO) ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ড. রহমান ‘দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্সেস (ইনমাস) স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে ২০১৭-২৩ পর্যন্ত অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ড. রহমান ১৯৬৬ সালে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের পরপর দুবার (২০১৪-১৬ এবং ২০১৬-১৮) নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি