আট বছর পর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে হাজির হলেন চিত্রনায়ক কাজী মারুফ।
ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘অনেক সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। খুব ভালো লাগছে এমন পরিস্থিতি দেখে। মনে হচ্ছে আমরা সবাই এখানে আছি। এটি একটি উৎসব।’
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে দুটি প্যানেল থেকে ২১টি পদে মোট ৪৮ জন প্রার্থী হয়েছেন। এবার ভোটার আছেন ৫৭০ জন। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে আছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু।
উল্লেখ্য, বাবা কাজী হায়াতের হাত ধরেই রূপালি পর্দায় অভিষেক হয়েছিল তারই ছেলে কাজী মারুফের। ‘ইতিহাস’ সিনেমা, যা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর মারুফ অভিনয় করেন আরও কিছু সিনেমায়। মাঝে বেছে নেন প্রবাস জীবন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এই চিত্রনায়ক।