‘দেশে হৃদরোগের জটিল চিকিৎসার নতুন নতুন চিকিৎসা পদ্ধতির সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু হৃদরোগের সব ধরনের ঝুঁকি কমাতে প্রতিরোধের বিকল্প নেই। এজন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে।’
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসের (এসসিএআই) আয়োজনে ‘চতুর্থ এসসিআই কোর্স অন কমপ্লেক্স পিসিআই’ শীর্ষক আয়োজিত সায়েন্টিফিক সম্মেলনের সমাপনী দিনে বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকরা এসব কথা বলেন। দুদিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে কার্ডিওভাসকুলার বিষয়ে বিভিন্ন সায়েন্টিফিক অধিবেশনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ, খ্যাতনামা ও তরুণ কার্ডিওলজিস্ট অংশগ্রহণ করেন। গত বৃহস্পতিবার এ আয়োজনের উদ্বোধন করেন এসসিএআইয়ের আন্তর্জাতিক কর্মসূচি প্রধান রমেশ দুগাবাতি, এসসিএআইয়ের কোর্স ডিরেক্টর এবং দেশের অন্যতম হৃদরোগ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম জি আজম। এ আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মেডট্রোনিক বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। বিজ্ঞপ্তি