১৯ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়াম মুখর ক্রিকেটারদের উপস্থিতিতে

সবশেষ ২০০৫ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। পল্টন থেকে মিরপুরে ক্রিকেট সরে যাওয়ার আর পুরোপুরি ফুটবল স্টেডিয়াম হিসেবে পরিণত হওয়ায় এখানে আনাগোণা থেমে যায় ক্রিকেটারদের। ১৯ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়াম আবার মুখর হলো জাতীয় দলের ক্রিকেটারদের ভিড়ে।

ভোরে জাতীয় ক্রিকেট দলের ফিজিকাল পারফরম্যানস অ্যাসেসমেন্টের অংশ হিসেবে স্প্রিন্টস ও টাইম ট্রায়াল অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে। দেশ রূপান্তরের ফটোসাংবাদিক মোশারফ হোসেন বন্দি করেছেন সেই মুহূর্তগুলো।

ফিজিকাল পারফরম্যানস অ্যাসেসমেন্টের অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা

ফিজিকাল পারফরম্যানস অ্যাসেসমেন্টের অংশ নেন নাহিদ রানা

তানজিম হাসান সাকিব

ফিজিকাল পারফরম্যানস অ্যাসেসমেন্টের অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা

জাতীয় দলের অস্ট্রেলিয়ান স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি