রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত জাহিদুল মোল্লা (৩৫) সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বালিয়াকান্দি মধুখালী সড়কের পাইককান্দি গ্রামের মো. মোস্তাফিুর রহমানের রাইচ মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির মাহেন্দ্র তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, স্থানীয় ইউপি সদস্য বিষয়টি অবগত করেছেন। তবে কেউ কোনো অভিযোগ করে নাই।