জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন কর্মসংস্থান ব্যাংকের সদ্য নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী। আজ (২০ এপ্রিল) গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিসৌধে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
একইসঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মেহের সুলতানা, মহাব্যবস্থাপক জনাব মাহমুদা ইয়াসমীন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার, প্রধান কার্যালয়ের সকল নির্বাহী ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, অফিসার্স এসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দসহ গোপালগঞ্জ অঞ্চলের সকল কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।