শহীদ সার্জেন্ট সামছুল করিম খান (সিরাজ) এর ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বাদ আছর বেরিয়া এ আর খান উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট শহীদ সামছুল করিম খানের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে সামছুল করিম খান সিরাজের বড় ছেলে নিয়াজ আহম্মেদ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সামছুল খানের ছোট ভাই আজম খান।
তিনি বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর এই নির্ভীক অফিসার আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর হাতে কী নির্মমভাবে র্নিযাতনের স্বীকার হয়ে মারা যান।
তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আমার আপন বড় ভাই। আমরা তিন ভাইয়ের মধ্যে শহীদ সার্জেন্ট সামছুল করিম খান, ছাগীর খান আমার বড়। তারা দুই জনই স্বাধীনতা যুদ্ধে শহীদ হন।
যুদ্ধকালীন সময়ে শহীদ সার্জেন্ট সামছুল করিম খানের নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ছোট ভাই ছাগীর খান ঢাকা ক্যান্টনমেন্টে খোঁজ নিতে গিয়ে পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়েন। তখন পাক হানাদার বাহিলী তাকে নির্মমভাবে ব্যানেট দিয়ে খুচিয়ে খুচিয়ে র্নিযাতন করে মৃত্যু নিশ্চিত করে।