ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউসিএএ) তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে টিএসসি অডিটোরিয়ামে এ সভা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল এহসান ও বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ট্রেজারার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম। বিজ্ঞপ্তি