১২টি স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার

খুলনায় ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মাসুম বিল্লাহ। গতকাল শনিবার দুপুরে খুলনা মহানগরীর জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১২টি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে ১২টি স্বর্ণের বার বাসে করে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।