দ্বিতীয়বারের মতো জীবন বীমা কর্পোরেশনের চেয়ানম্যানের দায়িত্বে আসাদুল ইসলাম 

দ্বিতীয়বারের মতো জীবন বীমা কর্পোরেশনের চেয়ানম্যানের দায়িত্ব পেলেন মো. আসাদুল ইসলাম। গত রবিবার (২১ এপ্রিল) দায়িত্ব গ্রহণ করায় ম্যনেজিং ডাইরেক্টর অমল কৃষ্ণ মন্ডল (আতিরিক্ত সচিব) ও জেনারেল ম্যানেজার প্রশাসন একেএম হাফিজুল্লাহ্ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তাকে।

গত ১৭ এপ্রিল মো. আসাদুল ইসলাম সাবেক সিনিয়র সচিবকে পুনরায় দুবছরের জন্য জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগদান করে সরকার।

গত ২১ এপ্রিল তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। যোগদান শেষে অফিসে আসলে জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।