রাজশাহী

পদ্মায় গোসল করতে নেমে ৩ কিশোরের মৃত্যু

রাজশাহীর পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলো কাটাখালি বাখরাবাজ এলাকার রেন্টুর ছেলে যুবরাজ (১২), লিটনের ছেলে আরিফ (১৩) এবং নুর ইসলামের ছেলে জামাল (১২)।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাত বন্ধু মিলে গোসল করতে নেমে ওই তিনজন পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। দুপুর পৌনে ৩টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।