তাপমাত্রা বৃদ্ধির যে কারণ জানালেন শায়খ আহমাদুল্লাহ

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আফতাবনগর ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন শতাধিক মুসল্লি। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা এবং দোয়া করেন শায়খ আহমাদুল্লাহ। দোয়ায় প্রাকৃতিক দুর্ভোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এ সময় অনাবৃষ্টি এবং অসহ্য গরম থেকে মুক্তি ও মহান আল্লাহর রহমত কামনা করা হয়।

দোয়া শেষে শায়খ আহমাদুল্লাহ বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এখনই সচেতন না হলে সামনের দিনে আরও বিপদে পড়তে হবে। সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।