ঝিনাইদহ-১ শূন্য আসনে আগামী ৫ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে এ তথ্য জানান সচিব।
এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, শূন্য ওই আসনে মনোনয়ন পত্র দাখিলের শেষ ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং পরদিন প্রতীক বরাদ্দ।
ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।ওই দিন (৫ জুন) একইঙ্গে উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ৫৫টি উপজেলার নির্বাচনও অনুষ্ঠিত হবে।