৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন তাদের ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করেছে। আগামী শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে হবে এ পরীক্ষা।
জানা গেছে, ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।
এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।
এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।
পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি