ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নাজিমুদ্দিন নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিমুদ্দিন পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ওই সিএনজিটি দুপুরে পাবনা থেকে সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর আসছিল। সড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান।

তিনি আরো জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।