স্ত্রীর মৃত্যু সইতে না পেরে যোগেশ কুমার নামে ৩৬ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করেছেন। ভারতের উত্তর প্রদেশের হারদোইয়ে এ ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনে জানা যায়, যোগেশের ২৮ বছর বয়সী স্ত্রী মণিকর্ণিকা গত সোমবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এরপর থেকে শোকে পড়েন তিনি। আর এই শোক সইতে না পেরে মঙ্গলবার আত্মহত্যা করেছেন যোগেশ কুমার।
যোগেশ ও মণিকর্ণিকা মাত্র ছয় মাস আগে বিয়ে করেন। মণিকর্ণিকা একজন প্যারামেডিক ছিলেন। অপরদিকে যোগেশ শিক্ষকতা করতেন।
পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে যোগেশ একটি নোট রেখে যান। এতে তিনি লিখেছেন, ‘আমরা একসঙ্গে বাঁচব এবং একসঙ্গে মরব।’
সোমবার সুসরা থানার অধীনস্ত লখনৌ-হারোদোই মহাসড়কে একটি গাড়ি দুর্ঘটনায় মণিকর্ণিকা প্রাণ হারান।
সুসরা থাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ইন্দ্রেশ কুমার যাদব বলেছেন, দুর্ঘটনার সময় একটি স্কুটারে করে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন মণিকর্ণিকা। তখন একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি স্কুটার থেকে পড়ে যান। এরপর তার মৃত্যু হয়।