আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরগুনার আমতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমতলী পৌরসভার একে স্কুল চৌরাস্তা সংলগ্ন সড়কের দু-পাশে সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।  

বুধবার  (২৪ এপ্রিল ) বিকেল ৫ টার দিকে একে স্কুল চৌরাস্তা  সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় অর্ধশতাধিক  অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টে্রট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান,উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তারেক হাসান, আমতলী পৌরসভার ককাউন্সিলর মো. মুছা মোল্লা, হোসেন সিদ্দিকি রেজওয়ান প্রমুখ। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্টে্রট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সরকারি জমি দখল করে রাখায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।