পয়েন্ট টেবিলের নিচের দিকের দল লরিয়ঁর বিপক্ষে দারুণ খেললেন কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে। দুই ফরাসি তারকার নৈপুণ্যে জিতে টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেল পিএসজি। প্রতিপক্ষের মাঠে বুধবার লিগ ওয়ানের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল।
এই জয়ে লিগ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা প্যারিসের দলটি। অবনমনের শঙ্কায় থাকা লা আভরের বিপক্ষে শনিবার রাতে জিতলেই প্রথম ক্লাব হিসেবে ১২ বার ফরাসি লিগ জয়ের উৎসব করতে পারবেন এমবাপ্পে-মার্কিনহোস-দোন্নারুম্মারা।
এমনকি ড্র করলেও গাণিতিকভাবে চ্যাম্পিয়ন হবে। কারণ, এরপর পিএসজি নিজেদের বাকি ম্যাচগুলো হারলে এবং মোনাকো বাকি ম্যাচগুলো জিতলে দুই দলেরই পয়েন্ট হবে সমান ৭০। কিন্তু পিএসজির সঙ্গে মোনাকোর গোল পার্থক্য ২৯! শীর্ষ স্তরের ফুটবলে মাত্র ৪ ম্যাচে ২৯ গোলের ব্যবধান ঘোচানো এককথায় ‘অসম্ভব’।
পিএসজি ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন উসমান দেম্বেলে। তিন মিনিট পরই ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর অবার দেম্বেলের গোল। তিনি ৬০ মিনিটে দলকে তিন গোলের লিড এনে দেন।
ম্যাচের ৭৩ মিনিটে এক গোল শোধ করে লরিয়ঁ'র। তবে শেষ সময়ে আরেক গোল করে জয়ের ব্যবধান বড় করে নেন রিয়াল মাদ্রিদে যাওয়ার পথে থাকা ফ্রেঞ্চম্যান
ইউরোপের ক্লাবগুলোর মধ্যে এবারের মৌসুমে ‘ট্রেবল’ জয়ের সুযোগ আছে শুধু পিএসজিরই। লিগ আঁ ট্রফি জয় প্রায় নিশ্চিত তাদের। ফ্রেঞ্চ কাপের ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও উঠে গেছে।এমবাপ্পেরা। ফ্রেঞ্চ কাপের ফাইনাল হতে এখনো এক মাস বাকি। কিন্তু চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আগামী বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে তারা।