তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনায় মাদারীপুরে ইসতিসকার নামাজ আদায় করেছে মস্তফাপুর ইউনিয়নের মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাতীবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়।
খামারবাড়ী দরবার শরীফের মাওলানা ছফিউল্লাহ রাহমানী সাহেবজাদা ছোট হুজুর নামাজ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন। এদিকে, একই সময়ে মাদারীপুর সদরের মাদ্রা, বাংলাবাজারসহ একাধিক স্থানে স্থানীয় মাঠে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাতে মুসল্লিরা অংশ নেন।
মোনাজাতে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেছেন মুসল্লিরা। আজও মাদারীপুর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।