ছবি তুলতে গিয়ে যে এভাবে বিপাকে পড়বেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। তার উপর পাশে দাঁড়িয়ে বয়ফ্রেন্ড আরসালান গোনি। কিন্তু নিজেকে সামলানোর আগেই ভিডিও ভাইরাল।
সম্প্রতি সঞ্জয়লীলা বানসালির 'হীরামাণ্ডি'র প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সুজান ও আরসালান। পাপারাজ্জিদের আবদারে ক্যামেরার সামনে পোজ দেন দুজনেই। হঠাৎই দমকা বাতাস। হাওয়ার চোটে উড়ে যায় ফ্রক! রীতিমতো অপ্রস্তুতে পরেন সুজান। হাত দিয়ে সামলাতেও শুরু করেন। অবশ্য বয়ফ্রেন্ডের সাহায্যে পুরো ব্য়াপারটা সামলে নেন হৃতিকের প্রাক্তন। সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যালে।
বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আরসালান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী, সুজান ও আরসালানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে।