রবি আজিয়াটা লিমিটেড ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গত বুধবার এজিএম অনুষ্ঠিত হয়। এবারের এজিএম হাইব্রিড পদ্ধতিতে সশরীরে এবং অনলাইনে অনুষ্ঠিত হয়।
২০২৩ সালে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ৬১ টাকা। সভায় রবি আজিয়াটা লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বিবেক সুদ; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, রাজীব শেঠি, চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম রিয়াজ রাশিদ, অন্যান্য বোর্ড সদস্য ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবির চেয়ারম্যান বিবেক সুদ বলেন, ‘২০২৩ সালে অসাধারণ কিছু উদ্যোগের মাধ্যমে রবির গুণগত সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ডিজিটাল ট্রান্সফরমেশনের এই যাত্রায় গ্রাহকরা রবিকে আপন করে নিয়েছে। তবে টেলিযোগাযোগ খাতে একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে করব্যবস্থা।’ বিজ্ঞপ্তি