এনডিএমএ গঠন ত্রাণ মন্ত্রণালয়ের সাহসী পদক্ষেপ

জাতিসংঘের অনুমোদিত ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ কো-অর্ডিনেশন গ্রুপের সদস্যপদ গ্রহণ এবং বাংলাদেশে ইমার্জেন্সি সার্চ অ্যান্ড রেসকিউ টিম গঠন ও স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট গাইডলাইন অনুসারে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বহুদিন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আরবান রেসিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি) প্রকল্পের ডিডিএম পার্টের ‘শেয়ারিং ওয়ার্কশপ ও অ্যাচিভমেন্টস অ্যান্ড লেয়ার্নিংস অব ট্রেনিং, এক্সারসাইজেস অ্যান্ড ড্রিলস (টিইডি) প্রোগ্রাম অ্যান্ড এস্টাব্লিশমেন্ট অব ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)’ কর্মশালার আয়োজন করা হয়।

ডিজি ডিডিএমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, বিশেষ অতিথি মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি ও ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার।

অনুষ্ঠানে মন্ত্রণালয়, ডিডিএম, সশস্ত্র বাহিনী বিভাগ, ইউএনআরসি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, পুলিশ, সিপিপি, ইউএসএইড, জাইকাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এনডিএমসি গঠনের ঘোষণা দিয়ে বলেন, আজ একটি শুভক্ষণ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। ভূমিকম্পপ্রবণ বাংলাদেশে আইএনএসআরএজি অ্যাক্রিডিটেশন অত্যন্ত জরুরি। বিজ্ঞপ্তি