বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট- ২০২৪ অনুষ্ঠিত

বৈশাখের এই দাবদাহে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিতে 'দেশের প্রথম সিটি ব্র্যান্ড- রূপায়ণ সিটি’ বর্ণিল আয়োজনে উদযাপন করছে 'সামার ফেস্ট-২০২৪'।

প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি 'রূপায়ণ সিটি উত্তরায়' রূপায়ণ গ্র্যান্ড এর সুইমিং পুল সংলগ্ন ব্লক-বি লাউঞ্জে ২৬ ও ২৭ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে এই সামার ফেস্ট।

আনন্দঘন এই অনুষ্ঠানে 'রূপায়ণ সিটি' এর সন্মানিত ক্লায়েন্ট ও আমন্ত্রিত অতিথিরা মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগ করেন।

'রূপায়ণ সিটি' ব্র্যান্ড সব সময় দেশীয় সংস্কৃতিকে ধারণ করে আর তারই ধারাবাহিকতায় 'সামার ফেস্ট' এর অংশ হিসেবে রয়েছে বাংলার চিরায়ত বাউল সংগীত ও বিশেষ কবিতা আবৃত্তির আসর।

'ব্রেক দ্যা স্কয়ার ফিট স্টোরি' এই দর্শনের মাধ্যমে রূপায়ণ সিটি, বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাকে দিয়েছে নতুন মাত্রা, যার ফলে রচিত হয়েছে প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি- রূপায়ণ সিটি উত্তরা।

দেশীয় সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে 'রূপায়ণ সিটি' ভবিষ্যতেও আরও বিভিন্ন আনন্দ মুখর উৎসব আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।