ময়নার বিয়ে

ময়না পাখির বিয়ে হবে

নিমন্ত্রিত টিয়ে,

সঙ্গে যাবে বুলবুলিও

সোনার গয়না নিয়ে।

 

যাবে আরও ফিঙে বাবুই

চড়ুই কাকাতোয়া,

দোয়েল কোয়েল ঘুঘু টুনির

মনে খুশির ছোঁয়া!

 

নিমন্ত্রিত এই বিয়েতে

পাখিকুলের সবে,

উঠবে মেতে বনাঞ্চলটা

পাখির কলরবে!